শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাংলাদেশ সফরে পাকিস্তানের টেস্ট দল ঘোষণা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

তিনটি টি-টোয়েন্টি আর দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে গত শনিবার ঢাকায় এসেছে পাকিস্তান ক্রিকেট দল। টি-টোয়েন্টি সিরিজের জন্য আগেই দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সোমবার ঘোষণা করল টেস্ট দলও।

১৯ নভেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই দলের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। একই ভেন্যুতে ২০ ও ২২ নভেম্বর হবে বাকি দুটি ম্যাচ।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৬ নভেম্বর শুরু প্রথম টেস্ট। ৪ ডিসেম্বর মিরপুরে হবে দ্বিতীয় টেস্ট। টেস্ট সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

টি-টোয়েন্টি সিরিজের জন্য আগেই দল ঘোষণা করে পিসিবি। সোমবার করে টেস্ট দল ঘোষণা।

পাকিস্তানের টেস্ট দল: বাবর আজম (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাওয়াদ আলম, ইমাম-উল হক, কামরান গুলাম, সাউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, বিলাল আসিফ, হাসান আলী, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, সাজিদ খান, শাহিন শাহ আফ্রিদি, জাহিদ মাহমুদ ও নুমান আলী।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD