শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মিরপুর থেকে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

ভাড়া নিয়ে বাগবিতণ্ডার জেরে মিরপুরে চালকদের একটি অংশ বাস চালানো বন্ধ করে দিয়েছেন। মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুর দুইটা থেকে মিরপুর থেকে রাজধানীর বিভিন্ন রোডের বাস বন্ধ করে দেয় বাস চালকরা। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

মিরপুর-১২, মিরপুর-১০, মিরপুর-১ নম্বরসহ পুরো মিরপুর এলাকায় অধিকাংশ বাস চলাচল বন্ধ রয়েছে।

বাসচালকরা জানান, দুপুর ১২টার দিকে রামপুরায় অছিম পরিবহনের কয়েকজন যাত্রী ও বাসের কর্মচারীদের সাথে মারপিট হয়। এরআগে ঢাকা কলেজের শিক্ষার্থীর সাথেও একই ধরনের ঘটনা ঘটে। এছাড়া মিরপুর রোডের বেশ কিছু বাসের কর্মচারীদের সাথে অফিসগামী যাত্রীদের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

দুপুর দুইটার দিকে মিরপুরের কালশীতে কয়েকজন যাত্রী একটি বাসের দুই কর্মচারীকে মারপিট করেন বলে জানান বাসের কর্মচারীরা।

এসব ঘটনার জেরে দুপুর থেকে বাস বন্ধ করে দেয় চালকরা।

সরেজমিনে দেখা গেছে, মিরপুর থেকে আবদুল্লাহপুরগামী বাসের সকল যাত্রীদের কালশী মোড়ে গাড়ি থেকে নামিয়ে দেয়া হচ্ছে এবং গাড়িগুলো সেখানে থামিয়ে দেয়া হচ্ছে। এতে শত শত যাত্রী দুর্ভোগে পড়েন। পরে হেঁটে ও রিকশায় গন্তব্যের দিকে যেতে দেখা গেছে যাত্রীদের।

মিরপুর-১২ নম্বরে গুলিস্তান যেতে বাসের অপেক্ষায় ছিলেন ফরিদ মিয়া। বাসের জন্য অপেক্ষা করছি এক ঘণ্টার বেশি সময় ধরে। সারি সারি বাস আছে কিন্তু সেগুলো বন্ধ।

কয়েকজন যাত্রী জানান, সরকার ভাড়া নির্ধারণ করে দেয়ার পরও হেলপাররা তাদের মনগড়া ভাড়া আদায় করছে। আর তা নিয়ে অধিকাংশ যাত্রীর সাথেই তাদের কথা কাটাকাটি হয়।

এ বিষয়ে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ গণমাধ্যমকে বলেন, ভাড়া নিয়ে গণ্ডগোলের জেরে চালকদের একটি অংশ বাস চালানো বন্ধ রেখেছেন। আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি। বাস চলাচল দ্রুত সময়ের মধ্যে শুরু হবে।

যাত্রীদের ভোগান্তির কথা ভেবে গত রোববার (১৪ নভেম্বর) থেকে রাজধানীতে সব ধরনের সিটিং সার্ভিস বন্ধ করে দেয়া হয়।

এরআগে ১০ নভেম্বর দুপুরে রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিটিং সার্ভিস বন্ধের ঘোষণা দেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD