শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

জিকে শামীমের জামিন নামঞ্জুর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

অস্ত্র মামলায় এসএম গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীম ও তার দেহরক্ষী মো. দেলোয়ার হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৬ নভেম্বর) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. রবিউল আলমের আদালতে তাদের আইনজীবীরা জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন।

সংশ্লিষ্ট আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাবিনা ইয়াসমিন দিপা এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, এদিন আদালতে সাক্ষ্য দিয়েছেন এ মামলার প্রথম তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম ও জব্দ তালিকার সাক্ষী মমিন উদ্দিন। তাদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আগামী ৬ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেছেন। এ নিয়ে মামলাটিতে ৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো।

মামলার অপর আসামিরা হলেন—মো. মুরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, মো. শহিদুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. সামসাদ হোসেন ও মো. আমিনুল ইসলাম।

২০১৯ সালের ২০ সেপ্টেম্বর গুলশানে নিজ কার্যালয়ে সাত দেহরক্ষীসহ গ্রেপ্তার হন জি কে শামীম। পরে তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও অর্থপাচার আইনে তিনটি মামলা করা হয়। এসব মামলায় একাধিকবার জি কে শামীমকে রিমান্ডে নেওয়া হয়। ২০১৯ সালের ২৭ অক্টোবর র‌্যাব-১ এর এসআই শেখর চন্দ্র মল্লিক আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। গত বছর ২৮ জানুয়ারি আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে চার্জ গঠন করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD