শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। আইসিসির ওয়েবসাইটে বলা হয়েছে, এই বিশ্বকাপ এমন দেশে অনুষ্ঠিত হবে যেখানে পূর্বে কখনো অনুষ্ঠিত হয়নি।

যুক্তরাষ্ট্রের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ থাকবে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক দেশ। এর আগে ওয়েস্ট ইন্ডিজ ২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ ছিল।

আইসিসির প্রকাশিত তালিকা অনুযায়ী, আগামী ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। পরের বছর পাকিস্তানের মাটিতে বসবে চ্যাম্পিয়নস ট্রফির আসর।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত-শ্রীলঙ্কা। পরের বছর ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ মিলিতভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।

২০২৮ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। পরের বছর চ্যাম্পিয়নস ট্রফির আসর বসবে ভারতে।

২০৩০ সালে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড মিলে আয়োজন করবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। পরের বছর বাংলাদেশ ও ভারত যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD