শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বগুড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়লো মাদরাসা-দোকান-বসতঘর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

বগুড়ার শিবগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান, বাড়ি ও মাদ্রাসা ভস্মিভূত হয়েছে। জ্বালানী তেলের দোকান থেকে লাগা আগুনে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ২ টার দিকে শিবগঞ্জ উপজেলার মোকামতলা – সোনাতলা সড়কে ভাই ভাই বেকারির সামনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দিনগত রাত পৌনে ২ টার দিকে সোনাতলা সড়কে ফ্রেন্ডস ট্রেডার্স নামের একটি জ্বালনী তেল গ্যাসের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়।

মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের দোকান ও বাড়িতে। আগুনে মানিক মিয়া নামের এক ব্যক্তির খুচরা যন্ত্রাংশের দোকান ও দোকানটিতে রাখা ৮ টি মোটরসাইকেল, মিঠু মিয়ার একটি লেপ তোষকের দোকান ও একটি মুদি দোকান, রাসেল ডাক্তারের বাড়ি, ফ্রেন্ডস ট্রেডার্সের ডিজেল পেট্রোল ও গ্যাসের দোকান এবং অমিত সাহার তেল পেট্রোল ও গ্যাসের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এসময় দোকানের পিছনে অবস্থিত একটি অনাবাসিক মহিলা মাদ্রাসা আগুনে ভস্মীভূত হয়েছে।

ব্যবসায়ীরা জানান, দোকানের ভিতরে থাকা সকল পন্য ও নগদ টাকা পুরে ছাই হয়ে গেছে। আগুনের তীব্রতায় কিছুই বের করতে পারেননি তারা। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার আব্দুল হালিম জানান, সংবাদ পেয়ে প্রথমে শিবগঞ্জ ফায়ার ষ্টেশন ও পরে সোনাতলা, বগুড়া সদর ও কাহালু ফায়ার ষ্টেশনের মোট ৪ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পরে ২ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় আগুন নিভাতে গিয়ে রুহুল আমিন নামের বগুড়া ফায়ার ষ্টেশনের এক ফায়ার ফাইটার আহত হন। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে ধারনা করা হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD