শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

স্কুলে স্কুলে গিয়ে করোনার টিকা দেব : স্বাস্থ্যমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। খুব শিগগিরই এ কার্যক্রম বাস্তবায়ন শুরু হবে। মূলত যেসব স্কুলে করোনাভাইরাসের টিকাদান কেন্দ্র নাই, আমরা কেন্দ্র করতে পারি নাই, ওই স্কুলে আমাদের টিম চলে যাবে, সেখানে টিকা দেবে।

আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মহাখালীর ঔষধ প্রশাসন অধিদপ্তরের এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন ১৮ থেকে ২০টি স্কুল কেন্দ্রে করোনার টিকা দেওয়া হচ্ছে। একেকটি কেন্দ্রে পাঁচটি করে স্কুল যুক্ত রয়েছে। এ টিকা কার্যক্রম পরিচালনা করতে গিয়ে দেখা গেছে, বেশি শিক্ষার্থী হওয়ায় টিকা নিবন্ধনে সমস্যা হচ্ছে। সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেসব স্কুলে করোনার টিকা কেন্দ্র নাই বা কেন্দ্র স্থাপন করা হয়নি, এখন থেকে ওই স্কুলে স্কুলে গিয়ে শিক্ষার্থীদের টিকা দেবো। এজন্য স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক পৃথক টিম থাকবে।

তিনি বলেন, আমরা এখন শুধু ঢাকায় না, ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় নিয়ে যাচ্ছি। এটা একটা চ্যালঞ্জ, আমরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছি। আমাদের স্কুলের শিশুদের টিকা দিতে যা যা পদক্ষেপ নেওয়া দরকার, আমরা নেব।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ সিনোভ্যাকের সাত কোটি ডোজের বেশি টিকা কিনছে। চীনের এই টিকা এই মাসেই আসা শুরু হতে পারে। আমরা এখনও শিডিউল পাইনি। আশা করছি, এ মাসের শেষে আসতে পারে, আগামী মাসেও আসতে পারে।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD