শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

গোবিন্দগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৬

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হানিফ পরিবহনের নৈশকোচের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ নভেম্বর) সকাল ৭টায় ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি নৈশকোচ বকচর এলাকায় পোঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমরে মুচরে গিয়ে ছয় যাত্রী ও চালক ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়।

এ সময় ঘটনাস্থলে ৩ জন এবং গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও দুইজন মারা যায়। পরে বগুড়া নেওয়ার পথে মারা যায় আরও একজন। এ ঘটনায় পথচারী ও বাসের যাত্রীসহ আহত হয়েছেন আরও দুইজন।

ঘটনাস্থলে থাকা গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার নুরে আলম বলেন, ঘাতক বাসটি আটক করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল বাশার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে দুর্ঘটনায় হতাহতদের নাম পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD