শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ক্রিকেটকে বিদায় বললেন ডি ভিলিয়ার্স

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১

সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন এবি ডি ভিলিয়ার্স। তাতে করে সব ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের সঙ্গেও তার সম্পর্কের ইতি হলো। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়ে এই সিদ্ধান্তের কথা জানান।

২০০৩ সালে প্রথম শ্রেণির ক্রিকেট দিয়ে ক্যারিয়ার শুরু করা ডি ভিলিয়ার্স সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘এটা ছিল অসাধারণ যাত্রা, কিন্তু আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমার বড় ভাইদের সঙ্গে বাড়ির উঠোনের ম্যাচগুলো থেকে শুরু করে আমি যতগুলো ম্যাচ খেলেছি, সবই খেলেছি বিশুদ্ধ আনন্দ ও সীমাহীন উৎসাহ নিয়ে। এই ৩৭ বছর বয়সে এসে, অগ্নিশিখা আর ততটা উজ্জ্বল নেই। এটাই বাস্তবতা, যা আমাকে মেনে নিতে হবে এবং এটা হঠাৎ করে মনে হতে পারে, সে কারণে আজ আমি এই ঘোষণা দিচ্ছি। আমার সময় ছিল।’

২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে আইপিএল খেলছিলেন ডি ভিলিয়ার্স। এই দলটির জার্সিতেই শেষবার ক্রিকেট খেলতে দেখা গেল তাকে, যাদের সঙ্গে গত আসরে ১৫ ম্যাচে ৩১৩ রান করেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও বিশ্বজুড়ে ছিল তার অবাধ বিচরণ। বিগ ব্যাশ লিগ, পাকিস্তান সুপার লিগ, ভাইটালিটি ব্ল্যাস্ট, বিপিএল ও দেশের মাটিতে এমএসএল খেলেছেন। তবে সবচেয়ে বেশি খেলেছেন আইপিএল। ২০১১ সাল থেকে বেঙ্গালুরুতে খেলেছেন, ১৫৭ ম্যাচে ১৫৮.৩৩ স্ট্রাইক রেটে করেছেন ৪৫২২ রান।

ডি ভিলিয়ার্স বলেছেন, ‘ক্রিকেট আমার প্রতি অসাধারণ সদয় হয়েছে। দ্য টাইটান্স কিংবা প্রোটিয়া কিংবা আরসিবি অথবা বিশ্বজুড়ে খেলা হোক না কেন, খেলাটি আমাকে অকল্পনীয় অভিজ্ঞতা ও সুযোগ দিয়েছে এবং আমি সবসময় কৃতজ্ঞ থাকব।’

অবসর নিলেও গত সাড়ে তিন বছর ধরে কানাঘুষা চলছিল দক্ষিণ আফ্রিকার সাদা বলের দলে ডি ভিলিয়ার্সের ফেরা নিয়ে। বিশেষ করে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে তৎকালীন অধিনায়ক ফাফ ডু প্লেসির সঙ্গে নাকি যোগাযোগও করেছিলেন দল ঘোষণার আগে। কিন্তু নির্বাচকরা তার অনুরোধ প্রত্যাখ্যান করেন।

সম্প্রতি সোশ্যাল জাস্টিস অ্যান্ড ন্যাশন-বিল্ডিং হিয়ারিংসে সাবেক নির্বাচক সমন্বয়ক লিন্ডা জোন্ডি নিশ্চিত করেন, ডি ভিলিয়ার্সকে ফেরানো হবে বর্তমান প্রক্রিয়ার মধ্যে থাকা খেলোয়াড়দের জন্য অবিচার।

টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন ২০২০ সালে হওয়ার কথা ছিল, তখন বর্তমান প্রধান কোচ মার্ক বাউচারের সঙ্গে দলে ফেরা নিয়ে কথা চলছিল ডি ভিলিয়ার্সের। কিন্তু গত মে মাসে পরিষ্কার জানিয়ে দেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তই চূড়ান্ত।

সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ডি ভিলিয়ার্স আরো লিখেছেন, ‘আমি প্রত্যেক সতীর্থ, প্রতিপক্ষ, কোচ, ফিজিও স্টাফ সদস্যদের ধন্যবাদ দিতে চাই, যারা একই পথে সফর করেছে এবং দক্ষিণ আফ্রিকা, ভারত কিংবা যেখানেই খেলেছি সবার যে সমর্থন পেয়েছি তাতে আমি সম্মানিত। শেষ কথা, আমি জানি আমার পরিবার- বাবা মা, ভাই, আমার স্ত্রী ড্যানিয়েল ও সন্তান যে ত্যাগ স্বীকার করেছে সেটা ছাড়া কিছুই সম্ভব হতো না। আমাদের জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য উন্মুখ আমি, যখন আমি সত্যিই তাদের সবার আগে রাখব।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD