শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

প্রথম গোল পেয়ে যা বললেন মেসি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ নভেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক : অবশেষে দেনা শোধ করলেন লিওনেল মেসি। এতো অর্থ দিয়েও মহাতারকার ঝলক দেখছিল না ফরাসি ক্লাবটি।

দেশের খেলা শেষে এবার প্যারিসে নেমেই দুর্দান্ত খেললেন মেসি। নঁতেসের বিপক্ষে গোল পেলেন।

ফরাসি লিগ ওয়ানে পিএসজি ৩-১ গোলে হারিয়েছে নঁতেসকে। কিলিয়ান এমবাপ্পে ম্যাচের দুই মিনিটে এগিয়ে দেন পিএসজিকে। ৮৭ মিনিটে গোল করেন লিওনেল মেসি। অপর গোলটি আত্মঘাতী। ১৪ ম্যাচ শেষে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সুসংহত করেছে পিএসজি।

মেসি হয়তো আরো গোল পেতেন। একের পর এক স্বভাববিরুদ্ধ সুযোগ নষ্ট করেছেন তিনি।

৭৬ মিনিটে নঁতেসকে সমতায় ফেরানো ঠেকাতে পারেননি রিকো। এ সময় ড্র নিশ্চিতের কথা ভেবে হতাশায় পুড়ছিল পিএসজি সমর্থকরা।

তখনই সৌভাগ্যের পাল্লা পিএসজির দিকে ঝুঁকে। ৮১ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় পিএসজি। আর ৮৭ মিনিটে মেসির গোলখরা কাটানোর ব্যবস্থা করেন মেসি।

দীর্ঘ খরার পর গোল পেয়ে একটু বেশিই উচ্ছ্বসিত মেসি। ম্যাচ শেষে তার প্রতিক্রিয়ায় সেটাই প্রকাশ পেল।

ফুটবলের আর্জেন্টাইন জাদুকর বলেন, ‘লিগ ওয়ানে নিজের প্রথম গোলটা করতে পেরে আমি অনেক খুশি। এ গোলটা আমি মনেপ্রাণে চাইছিলাম। চ্যাম্পিয়ন্স লিগে গোল করতে পারলেও এখানে পারিনি, আজ পারলাম। ’

জয় প্রসঙ্গে মেসি বলেন, ‘ম্যাচটা কঠিন হয়ে গিয়েছিল আমাদের জন্য। তবে দিনশেষে জয় পেয়েছি আমরা, আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এ কারণেই আমি খুশি। ’

আত্মঘাতী গোলেই জয় নিশ্চিত হয়ে গিয়েছিল পিএসজির। তারপরও মেসির গোলটাকে বেশ গুরুত্ব দিয়ে দেখছেন কোচ পচেত্তিনো।

বললেন, মেসির গোলটা তার জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ তার দলের জন্যও।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD