শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

অতিরিক্ত ভাড়া নেয়ায় ৬৫ বাসকে সোয়া ২ লাখ টাকা জরিমানা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ নভেম্বর, ২০২১

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় ৬৫টি ডিজেলচালিত বাসকে ২ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করেছে বিআরটিএর ভ্রাম‍্যমাণ আদালত। এছাড়া বাসের সঠিক কাগজপত্র না থাকার অপরাধে ১টি গাড়ি ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে।

রোববার (২১ নভেম্বর ) ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ১১টি স্পটে বিআরটিএ-র ১০ টি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

বিআরটিএ জানায়, ভ্রাম্যমাণ আদালত আজ ২৩৩টি ডিজেল চালিত ও ১৭টি সিএনজি চালিত মোট ২৫০টি বাস-মিনিবাস পরিদর্শন ও তল্লাশি করে এবং বাড়তি ভাড়ার বিষয়টি যাচাই-বাছাই করে দেখেন। এতে ৬৫টি ডিজেল চালিত বাসের বিরুদ্ধে বাড়তি ভাড়া নেওয়ার অপরাধের প্রমাণ পাওয়া যায়।

বিআরটিএ’র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, পরিচালক (এনফোর্সমেন্ট), মো. সরওয়ার আলম ও উপ-পরিচালক (এনফোর্সমেন্ট), মো. হেমায়েত উদ্দিন ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা পরিদর্শন করেন এবং যাত্রীদের সাথে কথা বলে অভিযোগ শুনেন ও সুরাহা করেন। অভিযানকালে বাস ও মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি দলের সদস্যগণ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD