শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

২২ জেলেকে বেধড়ক মারধর ও মোবাইল কেড়ে নেয় মিয়ানমার নৌবাহিনী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ নভেম্বর, ২০২১

টেকনাফ-সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে মাছ শিকারকালে ৪টি ট্রলারের ২২ জন জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমার নৌবাহিনী। এরমধ্যে ২ ট্রলারের মাঝিমাল্লাদের বেধড়ক মারধর ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

এ দুই ট্রলারের মালিক সেন্টমার্টিন এলাকার নুরুল আমিন ও মোহাম্মদ হোসাইন। তবে আরেক মালিক মো. আজিমের ট্রলারের জেলেদের কম মারধর করলেও ৬টি মোবাইল কেড়ে নেয় বলে জানান তিনি।

রোববার (২১ নভেম্বর) বিকেলে ট্রলারের মালিক নুরুল আমিন মুঠোফোনে জানান, ‘আমার ট্রলারের ৪ জন স্টাফকে অনেক বেশি মারধর করেছে মিয়ানমার নৌবাহিনী। এসময় তাদের প্রত্যেকের হাতে থাকা মোবাইল ফোন কেড়ে নেয়। আহত জেলেরা এখনো হাসপাতালে রয়েছে।’

ট্রলারমালিক মো. আজিম বলেন- ‘আমার ট্রলারের জেলেরা জানায়, মিয়ানমার নৌবাহিনী সদস্যরা তাদেরকে ডাকার সঙ্গে সঙ্গে কথামতো নির্দেশ পালন করায় বেশি আঘাত বা মারধর করেনি। জনপ্রতি দুয়েক বেত বেত্রাঘাত করে মোবাইলগুলো কেড়ে নিয়ে তাদের বড় জাহাজে তুলে ফেলে।’

তিনি আরও বলেন, ‘দুটি ট্রলারের জেলেরা কথামতো সাড়া না দিয়ে পালিয়ে আসার চেষ্টা করলে তাদের ধাওয়া করে ধরে বেধড়ক মারধর করার খবর জানতে পারি।’

এরআগে, শনিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় মিয়ানমার নৌবাহিনীর বেশ কয়েকজন সদস্য স্পিডবোটে এসে এসব জেলে ও ট্রলারগুলো বেঁধে নিয়ে যায়। পরে দীর্ঘ ১৩ ঘণ্টা আটকে রাখার পর শর্ত দিয়ে ছেড়ে দেয়া হয়। কোস্টগার্ডের প্রচেষ্টায় ট্রলার ও জেলেদের ছাড়িয়ে আনা হয়।

জানা যায়, বাংলাদেশ জলসীমা পার হয়ে মিয়ানমারের জলসীমায় গিয়ে মাছ শিকারের অপরাধে তাদের আটক করে নিয়ে যায় ওই দেশের নৌবাহিনীর সদস্যরা। পরে সেদেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়। উভয় পক্ষের দীর্ঘক্ষণ আলোচনা চলে। একপর্যায়ে উভয় পক্ষের কার্যক্রম শেষে তাদের ফেরত আনা হয় বলে কোস্টগার্ড জানায়।

সেন্টমার্টিনের ইউপি চেয়ারম্যান নুর আহমদ বলেন, ‘দীর্ঘ ১৩ ঘণ্টা আটকে রাখার পর দুয়েকটি ট্রলারের মাঝিমাল্লাদের ব্যাপক মারধর করে মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। তবে ভাগ্য ভালো বলে কারো প্রাণহানির ঘটনা ঘটেনি। কিন্তু এভাবে অসহায় জেলেদের মারধর করে তাদের মোবাইল ফোন কেড়ে নিয়ে ন্যক্কারজনক কাজ করেছে তারা। এ ব্যাপারে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD