শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

৪৩ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ নভেম্বর, ২০২১

দক্ষিণাঞ্চলের সবচেয়ে পুরোনো ও বড় বিদ্যাপিঠ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ৪৩ বছরে পা রাখছে আজ। ১৯৭৯ সালের ২২ নভেম্বর কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার সীমান্তবর্তী এলাকায় ১৭৫ একর এলাকার ওপরে এটি প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ এ পথচলায় প্রাপ্তির খাতায় নানা অর্জন যুক্ত হলেও দুর্নীতি, অনিয়ম, পরনির্ভরতা, স্থানীয় প্রভাবসহ নানামুখী সংকট ঘিরে আছে প্রতিষ্ঠানটিকে।

বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৮টি অনুষদের অধীনে ৩৪টি বিভাগে ১৫ হাজার ৩৮৪ শিক্ষার্থী অধ্যয়ন করছেন, যাদের মধ্যে ছাত্র ১০ হাজার ২৯১ এবং ছাত্রী ৫ হাজার ৯৩ জন। বর্তমানে ৩৯০ জন শিক্ষক শিক্ষাদানে নিয়োজিত রয়েছেন। এছাড়া ৪৬৮ জন কর্মকর্তা, ১৫২ জন সহায়ক কর্মচারী এবং ১৭১ জন সাধারণ কর্মচারী কর্মরত রয়েছেন।

দিবসটি উপলক্ষে বিভিন্ন রঙের আলোর ঝলকানিতে আলোকিত হয়েছে ক্যাম্পাস। বর্ণাঢ্য আয়োজনে দিনটি পালন করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কর্মসূচির মধ্যে রয়েছে- জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা, কেক কাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। শান্তির প্রতীক পায়রা ও আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচি উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পাঠদান ও গবেষণাকে গুরুত্ব দিতে হবে। এজন্য শিক্ষক-শিক্ষার্থীদের আগ্রহ থাকতে হবে। আমরা সবাই মিলে বিশ্ববিদ্যালয়কে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD