শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

৬ মাসের জেলের ভয়ে ১২ বছর পালিয়ে, তবুও হলো না শেষ রক্ষা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ নভেম্বর, ২০২১

সাজার মেয়াদ মাত্র ৬ মাস। কিন্তু গ্রেপ্তারের ভয়ে পরিবার পরিজন ফেলে ১২ বছর পালিয়ে থাকর পরও শেষ রক্ষা হলো না সাজাপ্রাপ্ত আসামি মেরাজ মোল্লার (৩৭)।

শনিবার (২০ নভেম্বর) দুপুরে অভিযান চালিয়ে নড়াইল জেলার কালিয়া তাকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ।

রোববার (২১ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি মেরাজ মোল্লাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তন্ময় মণ্ডল গ্রেপ্তার করে জেলা কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি মেরাজ মোল্লা টুঙ্গিপাড়া উপজেলার চর-গওহরডাঙ্গা গ্রামের হিরু মোল্লার ছেলে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তন্ময় মণ্ডল জানান, গ্রেপ্তার মেরাজ মোল্লাকে ২০০৯ সালে মাদক আই‌নে ৬ মাসের সাজা দেয় বিজ্ঞ আদালত। তারপর থেকে সাজার ভয়ে পরিবার পরিজন ফেলে দীর্ঘ ১২ বছর ধরে পালিয়ে ছিলেন তিনি।

অবশেষে মোবাইল নম্বর সংগ্রহ করে আধুনিক প্রযুক্তির সহায়তায় তার অবস্থান ট্রেস করে নড়াইলের কালিয়া থেকে গ্রেপ্তার করা হয়।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD