শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মুগদায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ নভেম্বর, ২০২১

রাজধানীর মুগদা থানার মাতব্বর গলির পাঁচ তলা ভবনের নিচ তলায় রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে। দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- সুধাংশু (৩৫), তার স্ত্রী প্রিয়াংকা (৩২), ছেলে উরফ (৫) এবং শাশুড়ি সেফালী (৫৫)।

সোমবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন বার্তা২৪.কম-কে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মুগদায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ চারজন দগ্ধ হয়েছে। এদের মধ্যে শিশু উরফের শরীরের ৬৭ শতাংশ, বাবা সুধাংশুর শরীরের ২৫ শতাংশ, মা প্রিয়াংকার শরীরের ৭২ শতাংশ এবং নানী সেফালীর শরীরের ৩৫ শতাংশ ফ্লেম বার্ন ও ইনহ্যালেশন ইনজুরি হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। শিশুসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধ সুধাংশুর শ্যালক পলাশ বলেন, সকালে আমার বোন রান্না করতে গেলে চুলায় দিয়াশলাই দেওয়ার সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরে তাদের চার জনকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে এসেছি। তাদের অবস্থা ভালো নয়। আমার বোন জামাই তার পরিবারকে নিয়ে মুগদা থানার মাতব্বর গলির ৩৭/৩৭ নম্বর বাসার নিচ তলায় ভাড়া থাকত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD