শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কুমিল্লায় দুর্বৃত্তদের গুলিতে কাউন্সিলরসহ নিহত ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ নভেম্বর, ২০২১

দুর্বৃত্তদের গুলিতে কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ আহমেদ সোহেলসহ দুইজন নিহত হয়েছেন।

সোমবার (২২ নভেম্বর) বিকেল ৪টার দিকে কুমিল্লা শহরের পাথুরিয়া পাড়া এলাকায় কাউন্সিলরের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতরা হলেন- ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মো. সোহেল (৫২) ও পাথরিয়াপাড়া এলাকার বাসিন্দা হরিপদ সাহা (৫০)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বিকেলে ৪ থেকে ৫ জন মুখোশধারী পাথুরিয়া পাড়া এলাকায় কাউন্সিলর কার্যালয়ে ঢুকে তাদের গুলি করে। এতে কাউন্সিলর সৈয়দ আহমেদ সোহেল গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার সঙ্গে থাকা আরও অন্তত তিনজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় কাউন্সিলর সোহেল ও হরিপদ সাহা মারা যান।

এ বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, কাউন্সিলর গুলিবিদ্ধ হয়েছেন, এখন পর্যন্ত এটাই জানতে পেরেছি। আমরা খতিয়ে দেখছি ঘটনাটি। আপনারা হাসপাতাল থেকে খবর নেন। আমরা অন্যান্য বিষয় সামাল দিচ্ছি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD