শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাংলাদেশের ক্রিকেটে উন্নতি করতে হলে ভালো পিচ বানাতে হবে: আফ্রিদি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর এবার ঘরের মাঠে পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে সিরিজ হারিয়েছে বাবর আজমরা। সিরিজের প্রতিটি ম্যাচই ছিল লো-স্কোরিং। রান তুলতে সংগ্রাম করতে হয়েছে দুদলকেই। তাই পাকিস্তানের সাবেক তারকা শহীদ আফ্রিদি মনে করেন, ক্রিকেটে উন্নতি করতে হলে বাংলাদেশকে ভালো পিচ বানাতে হবে।

বুমবুম আফ্রিদি বলেন, ‘বাংলাদেশকে আরো গভীরে ভাবতে হবে, তারা কি এই ধরনের পিচে জিততে চায় এবং বিদেশে ও বিশ্বকাপে সাদামাটা পারফরম্যান্স করতে চায়? তাদের দারুণ প্রতিভা আছে এবং খেলার প্রতি আবেগ রয়েছে। কিন্তু তারা যদি উন্নতি করতে চায় তাহলে আরো ভালো পিচ দরকার।’

মিরপুরের পিচে শুধু পাকিস্তান বা বাংলাদেশই না, রান তুলতে সংগ্রাম করেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দলের ব্যাটসম্যানদেরও। পরে এই নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াই বিশ্বকাপের ফাইনাল খেলেছে। তাই আফ্রিদি মনে করেন, দুর্বল পিচে খেলে কখনো খেলায় উন্নতি করা যাবে না। বাংলাদেশের উচিৎ ভালো মানের পিচ বানানো।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD