শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পদোন্নতি পেলেন ২১৯৫ জন চিকিৎসক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

২ হাজার ১৯৫ জন চিকিৎসককে পদোন্নতি দিয়েছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত তিনটি পৃথক আদেশে তাদের এই পদোন্নতি দেওয়া হয়।

এই চিকিৎসকরা ২০০০ সাল থেকে ২০১১ সালের মধ্যে নিয়োগ পেয়েছিলেন। এতদিন ধরে পদোন্নতি বঞ্চিত এসব চিকিৎসকরা এবার পদোন্নতি পেলেন।

পদোন্নতি পাওয়া এসব চিকিৎসকরা ২০০৯ সালের স্কেল অনুযায়ী বেতন পাবেন। এদের মধ্যে নবম গ্রেড থেকে সপ্তম গ্রেডে পদোন্নতি পেয়েছেন ১৯৫৮ জন। এ ছাড়া ১৮৩ জন ষষ্ঠ থেকে পঞ্চম গ্রেড এবং ৫৪ জন পঞ্চম থেকে চতুর্থ গ্রেডে পদোন্নতি পেয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, নিয়ম অনুযায়ী পদোন্নতিপ্রাপ্তরা বকেয়া বেতন পাবেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD