শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শিক্ষার্থীদের বিক্ষোভে অচল গুলিস্তান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নটরডেম কলেজ শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় ঢাকার বিভিন্ন সড়কে চলছে বিক্ষোভ।

শিক্ষার্থীদের বিক্ষোভে অচল হয়ে পড়েছে রাজধানীর গুলিস্তান এলাকা।

সকাল থেকে নটর ডেম কলেজের কয়েকশ‘ শিক্ষার্থী গুলিস্তানে দুর্ঘটনাস্থলের কাছে অবস্থান নেওয়ায় সেখানে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

বুধবার দিনভর বিক্ষোভ করার পর শিক্ষার্থীরা বৃহস্পতিবার মতিঝিল থেকে মিছিল নিয়ে গুলিস্তান এসে অবস্থান নেয়। বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউ, জিরো পয়েন্ট, মতিঝিল শাপলা চত্তর ও শান্তি নগর মোড়ে সড়কের উপর বসে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

গুলিস্তানে কয়েকশত শিক্ষার্থী বিক্ষোভে অংশ নিচ্ছেন। এসময় যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েন চলাচলরত যাত্রীরা। আইশৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীদের সড়ক ছাড়তে আহ্বান জানিয়েছে।

পল্টন থানার ওসি সালাউদ্দিন বলেন, দুর্ঘটনায় শিক্ষার্থী মারা যাওয়ার ঘটনায় তার সহপাঠীরা বিক্ষোভ করছে। পুলিশসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা অব্যাাহত রেখেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD