শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

এবার পান্থপথে ময়লার গাড়ির ধাক্কায় নিহত ১

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

এবার রাজধানীর পান্থপথে ময়লার গাড়ির ধাক্কায় একজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করার চেষ্টা করছে। কলাবাগান থানার ওসি বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, নিহত ব্যক্তি মোটরসাইকেল থেকে নামছিলেন। এ সময় দ্রুতগতির একটি ময়লার গাড়ি তাকে ধাক্কা দেয়। সিটি করপোরেশনের ওই ময়লার গাড়ির ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান। লাশ দীর্ঘ সময় ধরে ঘটনাস্থলে পড়ে ছিল বলে জানা গেছে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র জানান, সিটি করপোরেশনের গাড়ির চাপায় একজন মারা গেছেন। এ নিয়ে তদন্ত চলছে।

এর আগে গতকাল বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) একটি ময়লার গাড়ির ধাক্কায় রাজধানীর গুলিস্তান এলাকায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহত হয়। এ নিয়ে আজ দিনভর আন্দোলন চলে রাজধানীতে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD