শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পঞ্চাশের আগেই আউট চার ব্যাটার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শুক্রবার (২৬ নভেম্বর) টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। টি-টোয়েন্টিতে তার ব্যর্থতা ভুলতে আশা ছিল টেস্টে হয়তো তেমন কিছু দেখা যাবে না। শুরুতে বেশ কয়েকটি বাউন্ডারি হাঁকিয়ে দিন শুরু করলেও ওপেনার সাইফ হাসান শাহিন শাহ আফ্রিদির ১৪১.৯ কি.মি বা ৮৮ মাইলের বাউন্সারে শর্ট লেগে দাঁড়ানো আবিদ আলীর হাতে বল তুলে ১৪ রানে আউট হোন।

বেশিক্ষণ স্থায়ী হননি আরেক ওপেনার সাদমান ইসলামও। হাসান আলীর বলটি সুইং করে এসে সাদমানের প্যাডে লেগে সাইফের সমান রানেই ফেরেন সাদমান। চার নাম্বারে নামা অধিনায়ক মুমিনুল হক ধীরেসু্স্থে আগানোর চেষ্টা করেও সাজিদ খানের স্পিনে কাটা পড়েন ৯ রানে। নাজমুল হাসান শান্তও পারেনি সাইফ-সাদমানকে ছাড়াতে। ফাহিম আশরাফের বলে পয়েন্টে সাজিদ খানের তালুবন্দি হোন শান্ত।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ বলে ৩ রান করে মুশফিকুর রহিম ও ১০ বলে ৭ রানে অপরাজিত আছেন লিটন দাস।

বাংলাদেশ একাদশ

মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ রাহি ও ইয়াসির আলি রাব্বি।

পাকিস্তান একাদশ

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাওয়াদ আলম, ফাহিম আশরাফ, হাসান আলী, নোমান আলী, সাজিদ খান ও শাহিন শাহ আফ্রিদি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD