রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
পানিতে নিজের ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে জমিতেই কৃষকের মৃত্যু নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী পুরোদমে ভিসা কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঢাকা-দিল্লি হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের বিদেশে নায়িকা মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার: গোলাম পরওয়ার ডিসি সম্মেলনে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের তাগিদ থাকবে: মন্ত্রিপরিষদ সচিব যুদ্ধের জন্য ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান, যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের অন্ধকার যুগ যেভাবে বিশ্ব রাজনীতিতে নতুন ধারার জন্ম দিচ্ছে আশা করি এমন কালো দিন আর আসবে না : আসিফ নজরুল

ছয় দেশ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো সৌদি আরব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : সরাসরি প্রবাসীদের প্রবেশে ২০ দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, তা প্রত্যাহার করতে শুরু করেছে সৌদি আরব। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানায়, প্রথমে ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, ব্রাজিল, ভিয়েতনাম ও মিসর- এই ছয় দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে। এ সিদ্ধান্ত আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

খবরে বলা হয়, করোনার সংক্রমণ ঠেকাতে এ বছরের ফেব্রুয়ারিতে কয়েকটি দেশ থেকে প্রবাসীদের সরাসরি প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছিল সৌদি আরব। এই দেশগুলো হলো লেবানন, সংযুক্ত আরব আমিরাত, মিসর, তুরস্ক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, আয়ারল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড, সুইডেন, ব্রাজিল, আর্জেন্টিনা, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া, ভারত ও জাপান।

ওই নিষেধাজ্ঞা আরোপ করে বলা হয়েছিল, এসব দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশ করতে হলে প্রথমে অন্য দেশে গিয়ে দুই সপ্তাহ থাকতে হবে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতায় থাকা ২০ দেশের তালিকা থেকে বাদ পড়ল ছয় দেশ। ফলে ওই ছয় দেশের নাগরিককে আর অন্য দেশ হয়ে সৌদিতে প্রবেশ করতে হবে না। তারা সরাসরি দেশটিতে যেতে পারবেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD