শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

হাসানকে ফিরিয়ে তাইজুলের পাঁচ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটি ছিল বাংলাদেশের। দ্বিতীয় দিনটি পাকিস্তানের।

আর তৃতীয় দিনটি এখনো বাংলাদেশের না বলা গেলেও স্পিনার তাইজুলের বলা চলে।

একাই ধসিয়ে দিচ্ছেন পাকিস্তানের ইনিংস। ইতোমধ্যে ৫ উইকেট শিকার করেছেন।

তাইজুলের ঘূর্ণিতে ভর করে এখন লিড পাওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ। কারণ এ মুহূর্তে মাঠে সফরকারীদের স্বীকৃত ব্যাটার ফাহিম আশরাফ।

আজ তৃতীয় দিনে শিশির ভেজা সকালে স্পিন ভেলকি দেখিয়ে ৩ উইকেট শিকার করেন তাইজুল।

সাজঘরে ফেরান আবদুল্লাহ শফিককে। তাইজুলের ঘূর্ণিতে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন আজহার আলি। ফাওয়াদ আজমকে ৮ রানের বেশি করতে দেননি তাইজুল।

এরপর এই বাঁহাতি স্পিনারের শিকার সেঞ্চুরিয়ান আবিদ আলি। আবিদকে এলবিডব্লিউ করে দেন তাইজুল। পিছিয়ে গিয়ে বল ব‍্যাটে খেলতে পারেননি আবিদ। আম্পায়ার আউট দিলে রিভিউ নেন তিনি। বল ট্র‍্যাকিংয়ে দেখা যায়, বল ছুঁয়ে যেত লেগ স্টাম্প। টিকে যায় রিভিউ, ফিরে যান আবিদ।

২৮২ বলে ১২ চার ও দুই ছক্কায় ১৩৩ রান করেন এই ওপেনার।

আবিদের পর ব্যাট হাতে নেমে ৯৬তম ওভারের প্রথম বলে চার ও পরের বলে ছক্কা হাঁকান হাসান।

তাইজুলের করা তৃতীয় ডেলিভারিকেও বাউন্ডারি হাঁকাতে উইকেটের সামনে এসে মারার চেষ্টা করেন।
কিন্তু ব্যর্থ হন। বল চলে যায় কিপার লিটন দাসের কাছে। স্টাম্পিং করতে সময় নেননি তিনি।

৮ বলে ১২ রান করে ফেরেন হাসান। এর সাথে ৫ উইকেট শিকার করলেন তাইজুল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD