শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ময়নাতদন্ত শেষে মাঈনুদ্দিনের লাশ পেল পরিবার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

রাজধানীর রামপুরায় বাসচাপায় নিহত শিক্ষার্থী মাঈনুদ্দিনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় ময়নাতদন্ত শেষ হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

লাশ গ্রহণ করেন মাঈনুদ্দিনের ভাই মনির হোসেন। তিনি জানান, রামপুরা তিতাস রোডে গনিবাগ জামে মসজিদ মাঠে তার প্রথম জানাজা হবে। পরে গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা হালুয়াপাড়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে লাশ দাফন করা হবে। দুপুর সাড়ে ১২টায় একটি অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে রওনা হন স্বজনেরা।

ঢাকা মেডিকেলে মাঈনুদ্দিনের লাশের ময়নাতদন্ত করেন ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক জান্নাত নাঈম। জন্মদিনে দুনিয়াছাড়া ছোট ভাইয়ের লাশ দেখে কাঁদতে থাকেন মনির হোসেন।

রামপুরায় অনাবিল পরিবহণের একটি বাসের চাপায় এসএসসি শিক্ষার্থী মাঈনুদ্দিন (১৭) নিহত হয়। সোমবার রাত ১১টার দিকে রামপুরা বাজার ও টিভি সেন্টারের মাঝামাঝি সোনালী ব্যাংকের সামনে ডিআইটি রোডে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর ১২টি বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধরা।

নিহত মাঈনুদ্দিন একরামুন্নেছা স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD