শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সমাবেশের মঞ্চ ভেঙে পড়ে গেলেন বিএনপি নেতারা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে অনুষ্ঠিত চট্টগ্রামে সমাবেশের মঞ্চ ভেঙে পড়ে গেছেন বিএনপি নেতারা।

মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে নগরীর কালা মিয়া বাজার কেবি কনভেনশনে মাঠে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।

কেন্দ্রঘোষিত এই সমাবেশ দুপুর ১টার দিকে শুরু হয়। এ উপলক্ষে সকাল থেকেই নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা বিক্ষোভ করেন।এ সময় নগরীর শাহ আমানত সংযোগ সড়কে তীব্র যানজট লেগে যায়।

সেই বিক্ষোভ শেষে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। পরে নেতাদের বক্তব্য দেওয়ার সময় হঠাৎ মঞ্চটি ভেঙে পড়ে।এতে কেউ হতাহত হওয়ার ঘটনা ঘটেনি।

সমাবেশে যোগ দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগীয়) মাহবুবের রহমান শামীম ও চট্টগ্রাম নগর বিএন‌পির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনসহ অন্যান্য নেতারা।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD