শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সাকিব-তাসকিনকে রেখে ঢাকা টেস্টের দল ঘোষণা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজের দ্বিতীয় ম্যাচটি শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে। ঢাকা টেস্টের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা টেস্টের জন্য দল ঘোষণা করা হয়। ক্রিকেট বোর্ডের ঘোষিত সেই দলে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও তারকা পেসার তাসকিন আহমেদ।

ইনজুরির কারণে চট্টগ্রাম টেস্টে খেলতে পারেননি তাসকিন আহমেদ। বিশ্বকাপে চোট পেয়ে দল থেকে ছিটকে যাওয়া সাকিব ঢাকা টেস্টের মধ্য দিয়ে দলে ফিরছেন।

পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে বাংলাদেশ স্কোয়াডে নতুন মুখ মোহাম্মদ নাঈম শেখ। জাতীয় দলের হয়ে ৩২টি টি-টোয়েন্টি আর ২টি ওয়ানডে ম্যাচ খেলার পর টেস্টে অভিষেকের অপেক্ষায় এ তরুণ ওপেনার।

পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে বাংলাদেশ দল: মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), সাদমান ইসলাম অনিক, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহী, নাইম হাসান, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রেজা, খালেদ আহমেদ, শহিদুল ইসলাম ও মোহাম্মদ নাঈম শেখ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD