শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আফ্রিকা ফেরত যুবকের বাড়িতে লাল পতাকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

ফেনীর সোনাগাজীর বগাদানা ইউনিয়নে দক্ষিণ আফ্রিকা ফেরত এনামুল হক (২৭) নামে এক ব্যক্তির বাড়িতে লাল পতাকা টানিয়ে দিয়েছে প্রশাসন। একই সঙ্গে তাকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

বুধবার (১ ডিসেম্বর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এম জহিরুল হায়াত বিষয়টি নিশ্চত করেছেন।

এনামুল হক আড়কাইম এলাকায় ইসহাক মুক্তার বাড়ির করিমুল হকের ছেলে। গত ২৬ নভেম্বর তিনি দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাশ বলেন, এ পর্যন্ত উপজেলায় ২ হাজার ৯৩০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৮৪৩ জনের করোনা পজিটিভ হয়। মারা গেছেন এক নারীসহ ১৩ জন।

করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে সবাইকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD