শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নিরাপদ সড়কের দাবিতে আবারও সড়কে শিক্ষার্থীরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

নিরাপদ সড়কের দাবি ও শিক্ষার্থী নিহতের প্রতিবাদে আজ শুক্রবারও রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা।বেলা ১১টার দিকে রাজধানীর রামপুরা সেতুর ওপরে সড়কে অবস্থান নিয়েছে তারা।

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে নিরাপদ সড়ক বাস্তবায়নের দাবি জানাচ্ছেন।

তবে শিক্ষার্থীরা ব্রিজের একটি অংশে অবস্থান নেওয়ার কারণে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

তবে শিক্ষার্থীদের আন্দোলন কেন্দ্র করে যেন কোনো অরাজকতা সৃষ্টি না হয় সেজন্য ওই এলাকায় প্রচুর পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন।

এ বিষয়ে রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ১০-১২ জন শিক্ষার্থী রামপুরা ব্রিজে হাতিরঝিল থানার অংশে দাঁড়িয়েছে বলে আমরা জানতে পেরেছি। ঘটনাস্থলে যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর রাখা হচ্ছে। পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও আন্দোলনরত শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক অবরোধ থেকে সরানোর চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD