শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

শিরোনাম :

ক্যাটরিনা বিয়ের আসরে যাবেন হেলিকপ্টারে চড়ে!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ে নিয়ে তর সইছে না তাদের দর্শকদের। ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে প্রায় একই রকম তথ্য দিয়ে বলা হয়েছে— রাজস্থানের রাজকীয় ভেন্যুতে দুজনের বিয়ে হচ্ছে ৯ ডিসেম্বর। ৭ ডিসেম্বর থেকেই অতিথিরা বারওয়ারা সিক্স সেনসেস রিসোর্টে গিয়ে হাজির হবেন। তিন দিনব্যাপী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র ইতোমধ্যে সব অতিথির হাতে পৌঁছে গেছে।

টাইমস অব ইন্ডিয়ার শুক্রবারের একটি প্রতিবেদনে বলা হয়েছে— ক্যাট-ভিকি বিয়ের আসরে যাবেন হেলিকপ্টারে চড়ে। গণমাধ্যম ও পাপারাজ্জিদের এড়াতেই সম্ভবত এ সিদ্ধান্ত নিয়েছেন তারা।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনের বরাত দিয়ে পিঙ্ক ভিলার খবরে বলা হয়েছে— বিয়ে উপলক্ষ্যে আগামী ৫ ডিসেম্বর জয়পুর থেকে বিমানে করে বিয়ের ভেন্যুতে। জয়পুর বিমানবন্দর থেকে রাজস্থানে বিয়ের আসরে যেতে তাদের সময় লাগবে দুই ঘণ্টা। গণমাধ্যম বা পাপারাজ্জিরা কেউ তাদের প্রি-ওয়েডিং, বিয়ে কিংবা পোস্ট ওয়েডিংয়ের ছবি সংগ্রহের সুযোগ পাবেন না।

বিয়ের পর ক্যাটরিনা ও ভিকি ছবি শেয়ার করবেন, সে পর্যন্ত অপেক্ষা করতে হবে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের।

প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাসের মতো এই জুটিও নিজেদের বিয়ের ছবি আন্তর্জাতিক ম্যাগাজিনের কাছে বেঁচে দেবেন বলে জানা গেছে।

ক্যাট-ভিকি তাদের বিয়ের বিষয়টি নিয়ে সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখতে চাচ্ছেন। দুই পরিবারের একটি সূত্র জানিয়েছে, বিয়ের অনুষ্ঠানে প্রবেশের জন্য অতিথিদের একটি গোপন কোড নম্বর দেওয়া হবে। তাদের নির্দিষ্ট সময়ের জন্য মোবাইল ফোন সঙ্গে রাখতে দেওয়া হবে না। পাছে বিয়ের ছবি বা ভিডিও না প্রকাশ হয়ে যায়। অতিথিদের বহনকারী গাড়িচালকদের সঙ্গে স্মার্টফোন থাকবে না, যাতে তারা অতিথিদের ছবি তুলতে না পারে।

করণ জোহর, আলিয়া ভাট, রোহিত শেঠি, বরুণ ধাওয়ান, নাতাশা, আনুশকা শর্মা, বিরাট কোহলিরা ক্যাটরিনার বিয়েতে যাবেন বলে জানা গেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD