বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

দারাজের গাড়িতে ইয়াবাসহ ডেলিভারি ম্যান-গা‌ড়িচালক আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

ই-কমার্স প্রতিষ্ঠান দারাজের পণ্য সরবরাহের গাড়ি থেকে ইয়াবাসহ চালক ও ডেলিভারি ম্যানকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুরে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে নগরীর বাবুগঞ্জের স্টিল ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে থানায় নিয়ে তাদের নামে মাদকের মামলা দেওয়া হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন, গাড়িচালক গকুল চন্দ্র ও ডেলিভারি ম্যান শাহাদাত হোসেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি যে দারাজের ডেলিভারি ভ্যানে ইয়াবা আছে। আমরা ফোর্স নিয়ে রহমতপুর-মীরগঞ্জ সড়কের স্টিল ব্রিজে অবস্থান নিই। কিছুক্ষণ পরই দারাজের ডেলিভারির একটি কাভার্ডভ্যান ব্রিজে উঠলে সেটি আটক করা হয়।

তিনি আরও বলেন, গাড়ি তল্লাশি চালিয়ে চালকের আসনের সিট কভারের ভেতর থেকে কাগজে মোড়ানো ১০ পিস ইয়াবা জব্দ করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD