শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

জাওয়াদের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে পটুয়াখালীর উপকূলজুড়ে মেঘাচ্ছন্ন আকাশ বিরাজ করছে। শনিবার (৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয় এবং মৃদু বাতাস বইতে থাকে। এদিকে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। গভীর বঙ্গোপসাগরে অবস্থানরত জেলেরা তাদের ট্রলার নিয়ে উপকূলের দিকে ফিরে আসতে শুরু করেছেন।

এ ছাড়া বরিশালের বরগুনা, ভোলা, ঝালকাঠিসহ বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, পায়রা সমুদ্রবন্দরকে দুই নম্বর দূরবর্তী হুশিয়ারি সংকেত দেওয়া হয়েছে এবং গভীর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার ও নৌকা সমূহকে উপকূলের কাছাকাছি থাকতে এবং সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।

জেলার রাঙ্গাবালীর চরমোন্তাজ মৎস্য কেন্দ্রের মৎস্য ব্যবসায়ী আজাদ সারথী বলেন, সকাল থেকে আমাদের মেঘাচ্ছন্ন আকাশ এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। সাগর উত্তাল থাকায় জেলেরা তীরে ফিরে এসেছে। আমাদের এই এলাকার কোনো জেলে এখন সাগরে নেই।

পটুয়াখালী আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ মো. মাসুদ রানা  জানিয়েছেন, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে পায়রা সমুদ্রবন্দরকে দুই নম্বর দূরবর্তী হুশিয়ারি সংকেত দেওয়া হয়েছে এবং গভীর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার ও নৌকা সমূহকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়।

এ ছাড়া ঢাকার বিভিন্ন স্থানেও গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। এদিকে আলো কম থাকার কারণে মিরপুরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনের খেলা বন্ধ হয়ে গেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD