শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঘরের মাঠে হারল বার্সেলোনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

ঘরের মাঠ ন্যু ক্যাম্পে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরেছে বার্সালোনা। তাতে কোচ জাভি প্রথম হারের বিস্বাদ পেলেন বার্সেলোনায়। জাভি হার্নান্দেজ আসার পর টানা দুই জয়ে পেয়েছিলেন তিনি।

শনিবার রাতে বেতিসের বিপক্ষে প্রথমার্ধে বার্সার ফুটবলটা হয়েছে অনেকটা ফিকে! ১১ মিনিটের মধ্যে ফিলিপ কৌতিনহোর দুটি শট ছাড়া তেমন সাড়া ফেলতে পারেনি বার্সা। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের পাল্টা আক্রমণে বেশ কয়েকবার ভুগেছে বার্সা। ৫২ মিনিটেই বার্সা গোলকিপার মার্ক-আন্দ্রে টের স্টেগেনের ভুলের সুযোগে বেতিসের হুয়ানমি একবার বল জালে জড়িয়েছিলেন, কিন্তু অফসাইডে গোল বাতিল হয়। তবে ৭৯ মিনিটে আর বাঁচতে পারেনি বার্সা। পাল্টা আক্রমণে উঠে বল জালে জড়ান সেই হুয়ানমিই!

এই হারের ফলে ১৫ ম্যাচ শেষে ২৩ পয়েন্ট নিয়ে তালিকার সপ্তম অবস্থানে। সমান ম্যাচ থেকে ৩৬ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে তালিকার শীর্ষে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD