শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভোলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ যুবক নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

ভোলার চরফ্যাশন উপজেলায় র‌্যার্পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন।

রোববার ভোর ৪টার দিকে উপজেলার দক্ষিণ আইচা থানার চর কুকরিমুকরি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে জালিয়া খালের পাশে এ বন্দুকযুদ্ধে ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

তবে র‌্যাবের দাবি, নিহতরা জলদস্যু বাহিনীর সদস্য।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত কয়েক দিন ধরে জলদস্যুদের ধরতে চর কুকরিমুকরির বনে র‌্যাব অভিযান চালায়।

এরই ধারাবাহিকতায় রোববার ভোরে দক্ষিণ আইচা থানার চর কুকরিমুকরি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে জালিয়া খালের পাশে অভিযানে যায় র‌্যাব। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে পরিস্থিতি শান্ত হলে ঘটনাস্থলে গিয়ে র‌্যাব দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা হাসপাতালে নিয়ে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

তবে ঘটনাস্থলে অস্ত্র ও গুলি পাওয়ার খবর তাৎক্ষণিক জানায়নি র‌্যাব। পরে সংবাদ সম্মেলন করে র‌্যাব বিস্তারিত জানাবে বলে জানান ওই পুলিশ সুপার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD