শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রাজধানীজুড়ে বৃষ্টি: বিপাকে নগরবাসী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’র প্রভাবে সকাল থেকেই রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। ফলে রাজধানীবাসী পড়েছে দারুণ বিপাকে। বৃষ্টির কারণে অফিসগামী থেকে শুরু করে সাধারণ যাত্রীরা যাতায়াতে ভোগান্তির স্বীকার হচ্ছেন।

রোববার (৫ ডিসেম্বর) রাজধানীতে বাসের তুলনায় রিকশায় বেশি মানুষ যাতায়াত করতে দেখা গেছে। বৃষ্টির ভোগান্তি এড়াতে রিকশাই ভরসা।

আর এই সুযোগটি কাজে লাগাচ্ছে রিকশাচালকরা। বৃষ্টি বলে কয়েকগুণ বেশি ভাড়া আদায় করছেন প্রায় প্রতিটি রিকশাচালক। আর যাত্রীরাও নিরুপায়, ভাড়া বেশি যাচ্ছে গন্তব্যে।

সকাল থেকে রাজধানীর মিরপুর, টেকনিক্যাল, শ্যামলী, আগারগাঁও, ধানমন্ডি এলাকায় খুব অল্প সংখ্যক যানবাহন দেখা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা বেড়েছে। আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাস্তায় যানজট সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তিও হয়েছে বেশ।

মিরপুর থেকে নিউমার্কেট যাবেন আসলাম হোসেন। তিনি বলেন, বৃষ্টির কারণে রাস্তায় বের হতে পারছিলাম না। কিন্তু জরুরি যেতে হবে বিধায় বের হলাম। বাসের জন্য অপেক্ষা করতে গিয়ে বৃষ্টিতে ভিজে গেছি প্রায়। বাধ্য হয়ে রিকশায় বেশি ভাড়া দিয়ে যেতে হচ্ছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। তবে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’র প্রভাব থাকবে আগামী ৭ ডিসেম্বর (মঙ্গলবার) পর্যন্ত। এই দুই দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD