শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বৃষ্টি উপেক্ষা করে রামপুরায় শিক্ষার্থীদের অবস্থান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

বৃষ্টি উপেক্ষা করে ঢাকার রামপুরায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ ও মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করেছেন। শিক্ষার্থীরা সড়ক দুর্ঘটনায় নিহত নাঈম হাসান ও মাইনুদ্দিন ইসলামের স্মরণে এই অবস্থান কর্মসূচি পালন করছেন।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে ছিল নানান স্লোগান ও দাবি লেখা প্ল্যাকার্ড। কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা নানান স্লোগান দেন।

গেল ২৪ নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহত হন। এ ঘটনার জেরে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করেন। পরে ২৯ নভেম্বর রাতে বাসচাপায় নিহত হন রামপুরার একরামুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম। এরপর থেকে রামপুরা ব্রিজের ওপর শিক্ষার্থীরা প্রতিদিনই কোনো না কোনো কর্মসূচি পালন করে আসছেন।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ সোমবার (৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রামপুরা ব্রিজের পশ্চিম পাশে অবস্থান নেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা প্রায় আধাঘণ্টা অবস্থান করেন। বেলা ১টার দিকে তারা তাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানিয়ে স্থান ত্যাগ করেন।

রামপুরায় আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী সোহাগী সামিয়া জানান, বৈরী আবহাওয়ার কারণে আপাতত তারা কোনো কর্মসূচি দিচ্ছেন না, তবে আবহাওয়া অনুকূলে এলে তারা একরামুন্নেছা স্কুল অ্যান্ড কলেজ থেকে নটর ডেম কলেজ পর্যন্ত সাইকেল র‌্যালি করবেন। এ ছাড়া তারা ছাত্র-শিক্ষক সমাবেশও করবেন।

তিনি জানান, এসব কর্মসূচির দিনক্ষণ পরবর্তী সময় ঘোষণা করা হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD