শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

চট্টগ্রামে জুট গুদামের আগুন নিয়ন্ত্রণে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

চট্টগ্রামের পাচলাইশ থানার আতুরার ডিপো এলাকায় গার্মেন্টসের জুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ৯টা ৪০মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোর ৬টার দিকে আতুরার ডিপো এলাকায় দোতলা একটি ভবনে আগুন লাগে। সেটি একটি জুটের গুদাম ছিলো। যেখানে গার্মেন্টসের বিভিন্ন ধরনের কাপড় রাখা ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫ গাড়ি আগুন নেভাতে কাজ শুরু করে। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। এছাড়া এ ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD