শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

জমকালো আয়োজনে বিয়ে হলো খর্বাকৃতি বর-কনের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১

পিরোজপুরের স্বরূপকাঠিতে জমকালো আয়োজনে খর্বাকৃতির বর-কনের বিয়ে হয়েছে।

বৃহস্পতিবার বিকালে এক লাখ টাকার দেনমোহরে তাদের বিয়ে সম্পন্ন হয়।

বর মো. আল আমীনের (২৪) উচ্চতা প্রায় ৪০ ইঞ্চি এবং ছামিয়া আক্তার সাম্মির (২১) উচ্চতা ৩০ ইঞ্চি।

আল আমীন স্বরূপকাঠি সদর ইউনিয়নের উত্তর শর্ষিনা গ্রামের ভাঙাড়ি ব্যবসায়ী আব্দুল হামেদের ছেলে। আর সাম্মি সুটিয়াকাঠি ইউনিয়নের বালিহারি গ্রামের মো. শাহজাহান মিয়ার কন্যা।

জানা গেছে, আল আমীনের দুই ভাই বিয়ে করে সংসারি হলেও শারীরিকভাবে খর্বাকৃতির হওয়ায় তাকে নিয়ে পরিবার চিন্তিত ছিল। অপরদিকে মেয়ের জন্য কোনো বর পাচ্ছিলেন না শাহজাহান মিয়া।

অবশেষে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের ব্যবস্থা করা হয়। বিয়ের দিন গ্রামের লোকজন খর্বাকৃতির এ দম্পত্তিকে একনজর দেখতে ভিড় করেন।

কনের বাবা শাহজাহান মিয়া জানান, মেয়ের উচ্চতা কম হওয়ায় তিনি পাত্র পাচ্ছিলেন না। পাত্রের খোঁজ পেয়ে উভয়পক্ষ দিনক্ষণ ঠিক করে বৃহস্পতিবার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেন।

বরের বাবা আব্দুল হামেদ বলেন, আশা করি আল্লার রহমতে পুত্র ও পুত্রবধূ সুখেই থাকবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD