শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কক্সবাজারে অপহৃত শিক্ষার্থীদের মধ্যে একজন উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১

কক্সবাজারের রামুতে অপহরণের শিকার হওয়া চার শিক্ষার্থীর মধ্যে একজনকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) যৌথ আভিযানিক দল। এ সময় অপহরণ চক্রের সদস্য এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে কক্সবাজারের টেকনাফের নয়াপাড়ার শালবন পাহাড় থেকে মোহাম্মদ কায়সার নামের ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

র‍্যাব-১৫-এর হোয়াইক্যাং ক্যাম্পের ইনচার্জ মেজর ফারাবি জানিয়েছেন, শালবন পাহাড় থেকে কায়সারকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারী দলের এক সদস্যকেও আটক করেছে র‍্যাব। তার দেওয়া তথ্য অনুযায়ী বাকি তিনজনকে উদ্ধারের চেষ্টা চলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD