শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সাংবাদিকের ওপর চড়াও নাসিরের সাঙ্গপাঙ্গ, দেখে নেওয়ার হুমকি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

অন্যের স্ত্রীকে অবৈধভাবে বিয়ে করা মামলার শুনানির পর আদালতের এজলাসের বাইরে সাংবাদিকদের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গীরা। শুধু ক্যামেরায় হামলা নয়, পরবর্তীতে দেখে নেওয়ার হুমকি দেন তারা।

অভিযোগ পাওয়া গেছে, আজ সোমবার (২০ ডিসেম্বর) সকালে সময় টেলিভিশনের সাংবাদিক টিমের ওপর এমনই হামলা চালিয়েছে ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গীরা।

সংশ্লিষ্ট মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা তাম্মিসহ ৩ জনকে পূর্বশর্তে আজ জামিন দিয়েছেন আদালত। অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২৪ জানুয়ারি ধার্য করা হয়েছে।

হামলার শিকার সময় টেলিভিশনের ওই প্রতিবেদক জানান, তালাকের আগে অবৈধভাবে বিয়ে করার মামলায় অভিযোগ গঠনের শুনানিতে হাজিরা দিয়ে চলে যাওয়ার সময় নাসির ও তার স্ত্রী তামিমা তাম্মির ভিডিও ধারণের সময় আচমকাই সময় টেলিভিশনের প্রতিবেদক ও ক্যামেরাম্যানের ওপর হামলা করেন নাসির হোসেনের সাঙ্গপাঙ্গরা।

এ বিষয়ে অবশ্য নাসির-তামিমা দম্পতি কোনো কথা বলেতে রাজি হননি। তবে আইনজীবীদের পক্ষ থেকে বলা হয়েছে, হামলাকারীরা কেউ আইনজীবী নন। ক্যামেরা রোল করে নিচে রাখা ছিল। আইনজীদের ভাষ্য অনুযায়ী- হামলাকারীরা নসিরের ঘনিষ্ঠজন।

এর আগে আজ সকাল ১১টায় আদালতে শুনানিতে হাজির হন নাসির-তামিমা দম্পতি। এরপর অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ২৩ জানুয়ারি ধার্য করেন আদালত। তামিমা তাম্মি সন্তানসম্ভবা হওয়ায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন করেছিলেন তিনি। কিন্তু আদালত সেই আবেদনও খারিজ করে দেন।

এদিকে, অবৈধ প্রক্রিয়ায় বিয়ের কারণে দায়েরকৃত মামলায় ক্রিকেটার নাসির হোসেনসহ তিনজনকে পূর্বশর্তে জামিন দিয়েছেন আদালত।

গত ২৪ ফেব্রুয়ারি ডিভোর্স পেপার ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে মামলা করেন তামিমার প্রাক্তন স্বামী। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালতে রাকিব হাসান বাদী হয়ে এ মামলা করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD