শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

৯৭১ চিকিৎসক করোনায় আক্রান্ত, মৃত্য ১৪

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০

কোভিড-১৯ মহামারী মোকাবেলায় অগ্রণী ভূমিকা রাখা চিকিৎসক-নার্সরাও এই রোগে আক্রান্ত হচ্ছেন।দেশে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৯৭১ জন ডাক্তার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।আর মারা গেছেন ১৪ জন।

এই তথ্য জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিস (এফডিএসআর)।

এফডিএসআর সূত্র জানায়, ঢাকা বিভাগের ডাক্তার-নার্সরা বেশি আক্রান্ত হয়েছেন। এর পরপরই রয়েছে সিলেট ও চট্টগ্রাম।

এফডিএসআরের অভিযোগ, নিম্নমানের মাস্ক সরবরাহ, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বা পিপিই এবং যথাযথ প্রশিক্ষণের অভাবেই স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হচ্ছেন।

সংগঠনটির নেতাদের আশঙ্কা, এমতাবস্থায় বৈশ্বিক এ মহামারির সম্মুখ যোদ্ধা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাসহ যাবতীয় বিষয় গুরুত্বের সঙ্গে নিশ্চিত করা না হলে, সারাদেশের স্বাস্থ্য খাতে চরম বিপর্যয় নেমে আসবে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD