শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পুড়ে যাওয়া লঞ্চে ত্রুটি পেয়েছে তদন্ত দল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

ঝালকাঠির সুগন্ধা নদীতে পুড়ে যাওয়া এমভি অভিযান-১০ লঞ্চের ফিটনেস ঠিক থাকলেও ইঞ্জিনের ত্রুটি পাওয়া গেছে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত দল।

শনিবার (২৫ ডিসেম্বর) ঘটনাস্থল পরিদর্শন করে লঞ্চটিতে প্রাথমিক ত্রুটি খুঁজে পেয়েছেন সাত সদস্যের তদন্ত দল।

তদন্ত দলের আহ্বায়ক যুগ্ম সচিব মো. তোফায়েল ইসলাম গণমাধ্যমকে বলেন, এমভি অভিযান-১০ লঞ্চের ইঞ্জিনে কিছু ত্রুটি পেয়েছি। এখন কমিটির অন্য সদস্যদের নিয়ে মিলিয়ে দেখছি।

বিআইডব্লিউটিএর সংশ্লিষ্ট সূত্র জানায়, লঞ্চটিতে প্রথম শ্রেণির মাস্টার থাকলেও দু’জন মাস্টার ছিলেন দ্বিতীয় শ্রেণির।

ঝালকাঠি লঞ্চ দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৩৮ জনে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে ঝালকাঠি জেলা প্রশাসন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD