শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বুস্টার ডোজ দেওয়া শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

৬০ বছরের বেশি বয়সী ও করোনাকালে যাঁরা সম্মুখসারিতে থেকে কাজ করেছেন, তাঁদের করোনার টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। রাজধানীসহ সারা দেশের কিছু হাসপাতালে স্বল্প পরিসরে এই কার্যক্রম শুরু হয়েছে।

আজ সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক। তিনি বলেন, রাজধানীর কয়েকটি হাসপাতালে মঙ্গলবার সকাল ১০টা থেকে বুস্টার ডোজ টিকা কার্যক্রম শুরু হয়েছে। নিয়মিত টিকাদান কর্মসূচির প্রতি ৫ জনে ১ জন পাবেন বুস্টার ডোজের এসএমএস।

শামসুল হক বলেন, প্রথমদিকে ৬০ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। আগে টিকার জন্য সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করা নির্দিষ্ট নম্বরে এসএমএস পাঠানো হবে। এসএমএস ছাড়া কাউকে এই টিকা দেওয়া হবে না। এসএমএস পাওয়া ব্যক্তিরা কার্ড নিয়ে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে বুস্টার ডোজের টিকা নেবেন।

এর আগে গতকাল ডা. শামসুল হক বলেন, বুস্টার ডোজ হিসেবে ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা ও মডার্না—এ তিন ধরনের টিকা দেওয়া হবে। চীনের কোনো টিকা এ ক্ষেত্রে ব্যবহারের সিদ্ধান্ত হয়নি।

এদিকে সরকারের আইসিটি বিভাগ থেকে বলা হয়েছে, বুস্টার ডোজের জন্য আলাদা করে নিবন্ধন করতে হবে না। তবে বুস্টার ডোজ নেওয়ার জন্য নতুন করে টিকা কার্ড ডাউনলোড করে নিতে হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD