শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

লঞ্চে আগুন: নদী থেকে আরও দুই লাশ উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

ঝালকাঠির সুগন্ধা নদীতে ‘এমভি অভিযান-১০’ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনার ষষ্ঠ দিনেও নদী থেকে আরো দু্ইজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় ৪৪ জনের লাশ উদ্ধার হলো।

বুধবার (২৯ ডিসেম্বর) সকালে সুগন্ধা ও বিষখালী নদীর মোহনা থেকে প্রথমে এক নারীর লাশ উদ্ধার করা হয়। তার বয়স ৪০ বছর। পরে সকাল সাড়ে ১০টার দিকে বিষখালী নদীর মানকিসুন্দর এলাকা থেকে আরো এক যুবকের (৩৫) মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।

দুটি লাশের শরীরে আগুনে পোড়ার চিহ্ন রয়েছে। মৃতদেহগুলো ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো পড়ুন: লঞ্চ দুর্ঘটনা: পঞ্চম দিনেও নদীতে মিলছে লাশ

এর আগে গত তিন দিনে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের উদ্ধারকর্মীরা সুগন্ধা ও বিষখালী নদী থেকে শিশুসহ ৫ জনের লাশ উদ্ধার করে।

ঝালকাঠি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ‘স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা সুগন্ধা ও বিষখালী নদীর মোহনায় এবং বিষখালী নদীর মানকিসুন্দর এলাকা থেকে দুটি লাশ উদ্ধার করে। মৃতদেহ দুটির শরীরের আগুনে পোড়ার চিহ্ন রয়েছে। লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় তাঁদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD