শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনায় একদিনে শনাক্ত ৪৯৫, মৃত্যু এক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেলেন ২৮ হাজার ৬৩ জন। একই সময়ে শনাক্ত হয়েছেন ৪৯৫ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৮৪ হাজার ৫১৮ জন।

বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশের ৮৫১টি ল্যাবরেটরিতে ২১ হাজার ৭৯টি নমুনা সংগ্রহ ও ২০ হাজার ৯১৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ৪৯৫ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২ দশমিক ৩৭ শতাংশ। উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৩৭২ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৪৮ হাজার ৪১৬ জন।

গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকা বিভাগে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত‌্যুর খবর পাওয়া যায়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD