শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি
দেশের জনপ্রিয় রিটেইল চেইন শপ

‘স্বপ্ন’ এখন আরমানিটোলায়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১

দেশের জনপ্রিয় রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ এখন রাজধানীর আরমানিটোলায়। শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টায় নতুন এই শাখাটির উদ্বোধন হয়।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন স্বপ্ন-এর রিটেইল এক্সপেনশন বিভাগের পরিচালক মো. সামসুদ্দোহা শিমুল, ৩২ নং ওয়ার্ডের প্রাক্তন কাউিন্সলার মো. বিল্লাল শাহ, মক্কা মল্টিলেয়ার লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী, একই প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, ব্যবস্থাপনা পরিচালক নীলিমা আক্তার অনি, পরিচালক আলিফিয়া আক্তার অমি, নির্বাহী পরিচালক এ,এস,এম, সাইফউদ্দিন কামালসহ আরও অনেকে।

‘স্বপ্ন’ এর রিটেইল এক্সপেনশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল বলেন, আরমানিটোলায় যাত্রা শুরু করেছে ‘স্বপ্ন’। আশা করছি, স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে গ্রাহকরা নিয়মিত কেনাকাটা করবেন। স্থানীয়দের চাহিদার কথা মাথায় রেখে আউটলেটে পণ্য রাখা হয়েছে। আমরা গ্রাহকদের পরামর্শ এবং মূল্যায়ণ আশা করি। গ্রাহকের চাহিদা ও সন্তুষ্টিকে সবসময় অগ্রাধিকার দেয় ‘স্বপ্ন’।

আউটলেটের উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় অফার। থাকছে হোম ডেলিভারি সেবা।

হোম ডেলিভারির জন্য যোগাযোগের নম্বর: ০১৯৩৬-০০৪৪৫১
ঠিকানা: আরমানিটোলার আরমানিয়ান স্ট্রিটের মক্কা টাওয়ার, বাসা নং ১৬

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD