শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে ৬০ শতাংশ: স্বাস্থ্য অধিদফতর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২ জানুয়ারী, ২০২২

গত কয়েকদিন ধরেই দেশে আবারও বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ। গত এক সপ্তাহে আগের সপ্তাহের তুলনায় করোনা সংক্রমণ বেড়েছে ৬০ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

রোববার (২ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন অধিদফতরের পরিচালক (অসংক্রামক রোগ প্রতিরোধ) অধ্যাপক রোবেদ আমিন।

তিনি জানান, গত ২০ ডিসেম্বর থেকে দেশে সংক্রমণের হার আবার বাড়তে শুরু করে। ২৭ ডিসেম্বর থেকে সংক্রমণ ২ শতাংশ পার হয়ে যায়। দীর্ঘ সময় ধরে এ হার দুইয়ের নিচে বা কখনো একের নিচেও চলে গেছে।

সরকারি উপাত্ত তুলে ধরে রোবেদ আমিন বলেন, নভেম্বরে দেশে করোনা শনাক্তের সংখ্যা ছিল ৬ হাজার ৭৪৫ আর ডিসেম্বরে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯ হাজার ২৫৫। করোনা শনাক্তের সংখ্যা বাড়তে থাকে গত ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে। শনাক্তের সংখ্যা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও।

দেশে করোনায় যারা মারা যাচ্ছেন, তাদের মধ্যে পঞ্চাশোর্ধ্বদের সংখ্যা অনেক বেশি বলে জানান রোবেদ আমিন। তবে ৪১ থেকে ৫০ বছর বয়সী মানুষের মধ্যে মৃত্যুর হার ১১।

তিনি বলেন, সাউথ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার নতুন ধরন ওমিক্রন বিশ্বের যেসব জায়গায় ছড়িয়ে পড়ছে সেখানকার চিত্র ও গবেষণায় পাওয়া তথ্য অনুযায়ী, ওমিক্রন ভ্যারিয়েন্টে পুরুষের তুলনায় নারীদের বেশি আক্রান্ত হতে দেখা যাচ্ছে।

গবেষণার তথ্য তুলে ধরে তিনি আরও বলেন, আমরা যে টিকাগুলো দিচ্ছে সেটা কোনোটাই ওমিক্রন প্রতিরোধে শতভাগ কার্যকর না। যারা আগে দুই ডোজ ভ্যাকসিন নিয়েছেন, তাদের ক্ষেত্রে ভ্যাকসিনের অ্যান্টিবডির মাত্রা ধীরে ধীরে কমে যেতে পারে। ক্ষেত্র বিশেষে ওমিক্রম কার্যকর থাকতে পারে। বলা হচ্ছে, যারা কোভিড-১৯ এর দুটি ভ্যাকসিন নিয়েছেন তারা যেন বুস্টার ডোজ নেন। কারণ বুস্টার ডোজ নেওয়ার পরও দেখা যাচ্ছে অ্যান্টিবডির মাত্রা অনেক বেড়ে যায় যা ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD