শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বীরগঞ্জে ট্রাকচাপায় ৩ ছাত্র নিহত, ফিরছিল স্কুলে ভর্তি হয়ে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২ জানুয়ারী, ২০২২

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় তিন স্কুলছাত্র নিহত হয়েছে। রবিবার দুপুর ২টায় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলার মাকড়াই কমরপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত তিন ছাত্র হলো বীরগঞ্জ উপজেলার সুজালপুর স্লুইসগেট এলাকার বাসিন্দা শুকুর আলীর ছেলে মোজাহিদ (১৪), জাহাঙ্গীর আলমের ছেলে শাহরিয়ার শুভ (১৫) ও আফসার আলীর ছেলে শাহাদাত হোসেন (১৫)।

আজ দুপুরে উপজেলার কবি কাজী নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে মোজাহিদ অষ্টম, শাহরিয়ার ও শাহাদাত নবম শ্রেণিতে ভর্তি হয়েছে।

বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা জানান, দুপুরে কবি কাজী নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়ে শাহরিয়ারের বাবার মোটরসাইকেলে তিনজন বাড়ি ফিরছিল। পথে একটি মাইক্রোবাসকে সাইড দিয়ে গিয়ে পণ্যবাহী একটি টাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোজাহিদ ও শাহাদাতের মৃত্যু হয়। স্থানীয়রা আহত শাহরিয়ারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD