বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

হিলিতে শীতের তীব্রতায় সূর্যের দেখা নেই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

দিনাজপুরের হিলিতে বেড়েছে শীতের তীব্রতা। এ সময় ঘন মেঘে ঢেকে আছে সমস্ত অঞ্চল। সোমবার (৩ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত মেলেনি সূর্যের দেখা। একই সঙ্গে বইছে উত্তরের হিমেল ঠাণ্ডা হাওয়া।

এদিকে ঠাণ্ডা বেড়ে যাওয়ায় কাহিল হয়ে পড়েছে শহর ও গ্রামীণ জনপদের মানুষ। বিশেষ করে এসব এলাকার শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। প্রতিদিন হাসপাতালগুলোতে রোগীর ভিড় বাড়ছে। শিশুরা ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, সোমবার (৩ জানুয়ারি ) দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৬ (দেশের ২য় সর্বনিম্ন) ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৫ শতাংশ, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫-৭ কিলোমিটার। তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটি ঘণ্টায় ১০-১৪ কিলোমিটার পর্যন্ত উন্নীত হতে পারে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD