শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

শীতে শিশুর কানের সংক্রমণ এড়ানোর উপায়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

শীতকালে শিশুদের বিভিন্ন রকম সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। বিশেষজ্ঞদের মতে, শিশুদের শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী নয় বলে ঠান্ডা মৌসুমে তাদের সংক্রমণের ঝুঁকি অন্য মৌসুমের তুলনায় বেশি।

শীতকালে শিশুদের অন্যতম বহুল প্রচলিত অসুস্থতা হলো কানের সংক্রমণ। ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড মেডিক্যাল সেন্টারের মতে, প্রথম তিন বছরের মধ্যে প্রায় ৮০ শতাংশ শিশুর কানে সংক্রমণ হয়ে থাকে। এর অধিকাংশই ঠান্ডার দিনগুলোতে হয়ে থাকে।

* শিশুদের কানের সংক্রমণের কারণ

শীতকালে ‘কমন কোল্ড’ বা ‘ঠান্ডা লাগা’ সংক্রমণের আধিপত্য চলে। এই সংক্রমণের সবচেয়ে প্রচলিত উপসর্গ হলো সর্দিজ্বর। বিশেষজ্ঞদের মতে, শিশুদের ঠান্ডা লাগলে কানে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়।

কানের ক্যানাল ও গলাকে সংযুক্তকারী একটা টিউব আছে। এটাকে ইউস্ট্যাশিয়ান টিউব বলে। এই টিউব মধ্যকানে উৎপন্ন তরলকে স্বয়ংক্রিয়ভাবে দূর করে থাকে। ঠান্ডা আবহাওয়ায় এসব তরল ঘন হয়ে যায় এবং কমন কোল্ড ইউস্ট্যাশিয়ান টিউবে প্রদাহ সৃষ্টি করে। এর ফলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে কানের ক্যানালে তরল জমে যায়। অতঃপর কানে সংক্রমণ হয়। কেবল কমন কোল্ড নয়, ফ্লু ও অন্যান্য শ্বাসতন্ত্রীয় সংক্রমণ থেকেও কানে সংক্রমণ হতে পারে।

* শিশুদের কানের সংক্রমণের উপসর্গ

শিশুদের কানের সংক্রমণের সবচেয়ে প্রচলিত উপসর্গ হলো কানে ব্যথা। সংক্রমিত শিশুদের আচরণে বোঝা যেতে পারে যে, কানে কিছু একটা হয়েছে অথবা কানে ব্যথা করছে। জ্বরও আসতে পারে। সাধারণত কানের সংক্রমণে শিশুদের শরীরের তাপমাত্রা ১০০.৪ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত বাড়তে পারে। শিশুদের বালিশে হলুদ-সাদা তরলও কানের সংক্রমণের নির্দেশক হতে পারে। এতে দুর্গন্ধ থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। সংক্রমিত কানে লক্ষণীয় ফোলা দেখা যেতে পারে। মাথাব্যথাও করতে পারে। অল্পবয়সী শিশুরা মাথায় হাত দিয়ে এটা বোঝানোর চেষ্টা করতে পারে।

* শিশুদের কানের সংক্রমণের চিকিৎসা

শীতকালে শিশু কানের সংক্রমণে ভুগলে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়াই ভালো। এটা ভাইরাস সৃষ্ট হলে তিনি ব্যথানাশক ওষুধ ও নন অ্যান্টিবায়োটিক ইয়ার ড্রপস দিতে পারেন। এটা চার/পাঁচদিনে সেরে ওঠে। অন্যদিকে ব্যাকটেরিয়ার অস্তিত্ব থাকলে প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক উল্লেখ করেন। সংক্রমিত শিশুকে প্রচুর তরল ও পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। ধোঁয়া থেকে দূরে রাখুন, কারণ উপসর্গ শোচনীয় হতে পারে। যথাসম্ভব বাইরে যেতে দেবেন না।

* শিশুদের কানের সংক্রমণ এড়াতে যা করবেন

শীতকালে শিশুদের জীবনযাপনে কিছু পরিবর্তন এনে কানের সংক্রমণের ঝুঁকি কমানো যেতে পারে। বাইরে বের হলে তাদেরকে কানটুপি বা মাফলার পরাতে হবে। যেহেতু শীতে সংক্রমণের প্রবণতা বেশি, তাই শিশুদের খাদ্যতালিকায় বেশি করে ভিটামিন সি সমৃদ্ধ খাবার রাখতে হবে। সম্ভব হলে ফ্লু শট দিয়ে দিন। অসুস্থ মানুষ থেকে দূরে রাখুন। ঘরে বেশি শীত লাগলে হিটারের ব্যবস্থা করুন। দিনের বেলা জানালা খুলে দিন। শিশুদেরকে দীর্ঘসময় বাইরে খেলতে দেবেন না, কারণ অত্যধিক ঠান্ডায় কানের তরল শক্ত হয়ে যায়। বাইরে থেকে আসলে গরম পানীয় অথবা গরম স্যূপ খেতে দিন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD