বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
আমাদের প্রথম দায়িত্ব জনগণের দেখভাল করা : সংসদে প্রধানমন্ত্রী বিরোধী দলকে ধৈর্য ধরে পারফরম্যান্স দেখার আহ্বান অর্থমন্ত্রীর হাজার কিলোমিটার দূর থেকে আসা লোভী বিদেশিদের স্থান হবে সমুদ্রের তলদেশে আকাশ-জল ও স্থলের মতো পরমাণু ও মিসাইল কার্যক্রমকেও রক্ষা করবে ইরান মার্কিনিদের অবরোধ আর সহ্য করা হবে না, জবাব দেওয়ার হুমকি ইরানের মে মাসে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম বিমানে বিজনেস ক্লাসে চড়তে পারবেন না অতিরিক্ত সচিবরা ধর্মকে আমরা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ নৌকাসহ ৭ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

উত্তরে বেড়েছে শীতের তীব্রতা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

উত্তরের জনপদ সিরাজগঞ্জে বেড়েছে শীতের তীব্রতা। মঙ্গলবার (০৪ জানুয়ারি) সকাল ৬টায় সিরাজগঞ্জে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

সকালে দেখা মিলছে না রোদের ফলে কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। উত্তর জনপদে শীতের তীব্রতা বাড়ায় গরম কাপড়ের অভাবে দুর্ভোগে আছে গরীব, অসহায় ও খেটে খাওয়া মানুষ।

কামারখন্দ উপজেলার শাহবাজপুর গ্রামের বৃদ্ধা হাজেরা বেগম আরটিভি নিউজকে জানিয়েছেন, শীতে খুব কষ্টে আছি বাবা। গতবছর সরকার থেকে কম্বল দিলেও এ বছর কেউ কম্বল দেয়নি। শীতে রাতে ঠিকমত ঘুমাতে পারি না।

চরকামারখন্দ গ্রামের দিনমজুর দেলোয়ার হোসেন আরটিভি নিউজকে জানান, শীতের কারণে খুব একটা কাজ পাওয়া যায় না। আর কাজ পাওয়া গেলেও তীব্র শীতের কারণে দিনের অর্ধেক কাজ করতে হয়। এতে যা পারিশ্রমিকও অর্ধেক পাই। অর্ধেক পারিশ্রমিক দিয়ে সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে।

তাড়াশের আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম আরটিভি নিউজকে বলেন, আকাশ কুয়াচ্ছন্ন ও মৃদু বাতাস থাকায় শীতের তীব্রতা বাড়ছে। সপ্তাহজুড়ে শীতের তীব্রতা থাকতে পারে। সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আদ্রতা ছিল ৯৮ শতাংশ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD