মিরপুরে ৯০ কেজি গাঁজা ও ইয়াবাসহ অস্ত্রধারী মাদক ব্যবসায়ী আটকমিরপুরে ৯০ কেজি গাঁজা ও ইয়াবাসহ অস্ত্রধারী মাদক ব্যবসায়ী আটক
রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকা হতে ৯০ কেজি গাঁজা ও ৫০০ পিস ইয়াবাসহ অস্ত্রধারী ১ মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
এ ঘটনায় মাদক পরিহনের কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানও জব্দ করা হয়েছে।
শুক্রবার (৫ জুন) সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানায়, রাজধানীর মিরপুর বেড়িবাঁধ (দিয়াবাড়ী) এলাকায় অভিযান পরিচালনা করে ৯০ কেজি গাঁজা, ৫০০ পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, মাদক বহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানসহ মাদক কারবারি আলী হোসেন (৪৫) আটক করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটককৃত নামে বিভিন্ন থানায় একাধিক অস্ত্র ও মাদক মামলা রয়েছে। আসামি অস্ত্রধারী হওয়ায় সাধারণ জনগণ তার বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস করত না। কেউ তার বিরুদ্ধে কোন অভিযোগ করলে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখাত।